182
Mecca
The name is derived from the word was saaffat with which the Surah begins.
The subject matter and the style show that this Surah probably was sent down in the middle of the Makkan period, or perhaps in the last stage of the middle Makkan period. The style clearly indicates that antagonism is raging strong in the background and the Holy Prophet and his Companions are passing through very difficult and discouraging circumstances.
37:149
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ ١٤٩
So inquire of them, [O Muḥammad], "Does your Lord have daughters while they have sons?[1]
— Saheeh International
[1]- The people of Makkah claimed that the angels were daughters of Allāh, yet they preferred sons for themselves.
এখন তাদেরকে জিজ্ঞেস করঃ তোমার রবের জন্য কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?
— Sheikh Mujibur Rahman
37:150
أَمْ خَلَقْنَا ٱلْمَلَـٰٓئِكَةَ إِنَـٰثًۭا وَهُمْ شَـٰهِدُونَ ١٥٠
Or did We create the angels as females while they were witnesses?"
— Saheeh International
অথবা আমি কি মালাইকাকে নারী রূপে সৃষ্টি করেছি, আর তারা তা প্রত্যক্ষ করেছিল?
— Sheikh Mujibur Rahman
37:151
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ ١٥١
Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
— Saheeh International
দেখ তারা মনগড়া কথা বলে যে –
— Sheikh Mujibur Rahman
37:152
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ ١٥٢
"Allāh has begotten," and indeed, they are liars.
— Saheeh International
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
— Sheikh Mujibur Rahman
37:153
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ ١٥٣
Has He chosen daughters over sons?
— Saheeh International
তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন?
— Sheikh Mujibur Rahman
37:154
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ١٥٤
What is [wrong] with you? How do you make judgement?
— Saheeh International
তোমাদের কি হয়েছে, তোমরা কি রূপ বিচার কর?
— Sheikh Mujibur Rahman
37:155
أَفَلَا تَذَكَّرُونَ ١٥٥
Then will you not be reminded?
— Saheeh International
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?
— Sheikh Mujibur Rahman
37:156
أَمْ لَكُمْ سُلْطَـٰنٌۭ مُّبِينٌۭ ١٥٦
Or do you have a clear authority?[1]
— Saheeh International
[1]- i.e., evidence.
তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে?
— Sheikh Mujibur Rahman
37:157
فَأْتُوا۟ بِكِتَـٰبِكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ١٥٧
Then produce your scripture, if you should be truthful.
— Saheeh International
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।
— Sheikh Mujibur Rahman
37:158
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًۭا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ ١٥٨
And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment].
— Saheeh International
আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য।
— Sheikh Mujibur Rahman
37:159
سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ١٥٩
Exalted is Allāh above what they describe,
— Saheeh International
তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, মহান –
— Sheikh Mujibur Rahman
37:160
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ ١٦٠
Except the chosen servants of Allāh [who do not share in that sin].
— Saheeh International
আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত।
— Sheikh Mujibur Rahman
Allah denounces those idolators who attribute daughters to Allah -- exalted be He above that -- and attributed to themselves what they desired, i.e., they wanted male offspring to themselves.
وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالاٍّنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
(And when the news of (the birth of) a female (child) is brought to any of them, his face becomes dark, and he is filled with inward grief!) (16:58), i.e., that upsets him, and he would only choose sons for himself. Allah says: `Then how can they attribute to Allah the share that they would not choose for themselves' Allah says:
فَاسْتَفْتِهِمْ
(Now ask them) means, quiz them by way of denunciation,
أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
(Are there (only) daughters for your Lord and sons for them) This is like the Ayah:
أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الاٍّنثَى - تِلْكَ إِذاً قِسْمَةٌ ضِيزَى
(Is it for you the males and for Him the females That indeed is a division most unfair!) (53:21-22).
أَمْ خَلَقْنَا الْمَلَـئِكَةَ إِنَـثاً وَهُمْ شَـهِدُونَ
(Or did We create the angels female while they were witnesses) means, how did they decide that the angels are female when they did not witness their creation This is like the Ayah:
وَجَعَلُواْ الْمَلَـئِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَـنِ إِنَـثاً أَشَهِدُواْ خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَـدَتُهُمْ وَيُسْـَلُونَ
(And they make the angels females who themselves are servants of the Most Gracious. Did they witness their creation Their testimony will be recorded, and they will be questioned!) (43:19), which means, they will be questioned about that on the Day of Resurrection.
أَلاَ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ
(Verily, it is of their falsehood) means, it is a part of the lies they tell.
لَيَقُولُونَوَلَدَ اللَّهُ
(that they say: "Allah has begotten.") meaning, that offspring have been born to Him.
وَإِنَّهُمْ لَكَـذِبُونَ
(And verily, they are liars!) Allah mentions three of the things they said about the angels, which formed the utmost disbelief and falsehood. They said that they were the daughters of Allah and that Allah had offspring -- exalted and sanctified be He above that. Then they made these offspring female, then they worshipped them instead of Allah, exalted and sanctified be He -- any of which on its own would be sufficient to condemn them to spend eternity in Hell. Then Allah says, denouncing them:
أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
(Has He (then) chosen daughters rather than sons) meaning, what would make Him choose daughters rather than sons This is like the Ayah,
أَفَأَصْفَـكُمْ رَبُّكُم بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَـئِكَةِ إِنَاثًا إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلاً عَظِيمًا
(Has then your Lord preferred for you sons, and taken for Himself from among the angels daughters Verily, you indeed utter an awful saying.) (17:40) Allah says:
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
(What is the matter with you How do you decide) meaning, `what kind of reasoning makes you say that'
أَفَلاَ تَذَكَّرُونَ - أَمْ لَكُمْ سُلْطَـنٌ مُّبِينٌ
(Will you not then remember Or is there for you a plain authority) means, `evidence to prove what you say.'
فَأْتُواْ بِكِتَـبِكُمْ إِن كُنتُمْ صَـدِقِينَ
(Then bring your Book if you are truthful!) means, `produce evidence for that derived from a Book revealed from heaven by Allah, to prove that He has taken what you say (i.e., offspring). What you say is totally irrational.'
وَجَعَلُواْ بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَباً
(And they have invented a kinship between Him and the Jinn,) Mujahid said, "The idolators said that the angels were the daughters of Allah. Abu Bakr, may Allah be pleased with him, said, `Then who are their mothers' They said, `The daughters of the leaders of the Jinn."' Qatadah and Ibn Zayd also said this. Allah -- may He be blessed and exalted -- says:
وَلَقَدْ عَلِمَتِ الجِنَّةُ
(but the jinn know) meaning, those to whom this is attributed
إِنَّهُمْ لَمُحْضَرُونَ
(know well that they have indeed to appear (before Him).) means, that those who say that will be brought forth for punishment on the Day of Reckoning, because of the lies and falsehood that they uttered without knowledge.
سُبْحَـنَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
(Glorified be Allah! (He is free) from what they attribute unto Him!) means, exalted, sanctified and glorified be He far above having any offspring and far above what the wrongdoers and heretics attribute to Him.
إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
(Except the servants of Allah, whom He chooses.) The pronoun in the verb translated as "they attribute" refers to all of mankind, then He excludes those whom He chooses, who are the ones who follow the truth revealed to every Prophet who was sent.
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ - مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَـتِنِينَ - إِلاَّ مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ - وَمَا مِنَّآ إِلاَّ لَهُ مَقَامٌ مَّعْلُومٌ - وَإِنَّا لَنَحْنُ الصَّآفُّونَ - وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ - وَإِن كَانُواْ لَيَقُولُونَ - لَوْ أَنَّ عِندَنَا ذِكْراً مِّنَ الاٌّوَّلِينَ
আল্লাহ তাআলা মুশরিকদের অহমিকার বর্ণনা দিচ্ছেন যে, তারা নিজেদের জন্যে তো পুত্র সন্তান পছন্দ করছে, আর আল্লাহর জন্যে নির্ধারণ করছে কন্যা সন্তান। তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে শুনলে তাদের মুখ কালো হয়ে যায়, অথচ তারা আল্লাহর জন্যে ওটাই সাব্যস্ত করে। তাই মহান আল্লাহ বলেনঃ তাদেরকে জিজ্ঞেস কর তো যে, এটা কি ধরনের বন্টন যে, তোমাদের জন্যে তো পুত্র সন্তান, আর আল্লাহর জন্যেই রয়েছে কন্যা সন্তান?এরপর আল্লাহ পাক বলেনঃ আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে? যেমন তিনি অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “তারা ঐ ফেরেশতাদেরকে নারী রূপে সাব্যস্ত করেছে যারা রহমানের (আল্লাহর) বান্দা, তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? সত্বরই তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে।”(৪৩:১৯) প্রকৃতপক্ষে এটা তাদের মিথ্যা উক্তি মাত্র যে, আল্লাহর সন্তান রয়েছে, অথচ তিনি সন্তান থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র। এর ফলে তাদের তিনটি মিথ্যা ও তিনটি কুফরী পরিলক্ষিত হয়। (এক) ফেরেশতারা আল্লাহর সন্তান। (দুই) তারা আবার কন্যা। (তিন) তারা নিজেরাই ফেরেশতাদের পূজা করে। পরিশেষে এমন কোন জিনিস আল্লাহকে বাধ্য করেছে যে, তিনি নিজের জন্যে পুত্র গ্রহণ করেননি, বরং গ্রহণ করেছেন কন্যা? অন্য আয়াতে আল্লাহ তা'আলা বলেনঃ “তোমাদেরকে তিনি দান করেছেন পুত্র আর নিজের জন্যে ফেরেশতাদেরকে গ্রহণ করেছেন কন্যারূপে? এটা তো তোমাদের অতি নিম্ন পর্যায়ের বাজে ও ভিত্তিহীন কথা!” আরো বলা হয়েছেঃ “তোমাদের কি বিবেক বুদ্ধি নেই যে, তোমরা যুক্তিহীন কথা বলছো? তোমরা কি বুঝ না যে, আল্লাহর উপর মিথ্যারোপ করা খুবই বড় অপরাধ? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে? যদি থেকে থাকে তবে তা পেশ কর? অথবা তোমাদের কাছে যদি কোন ঐশী বাণী থাকে তবে তাই আনয়ন কর? এটা এমনই এক বাজে কথা যে, এর স্বপক্ষে কোন জ্ঞানসম্মত ও শরীয়ত সম্মত দলীল প্রমাণ নেই। থাকতেই পারে না। মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ তারা আল্লাহ ও জ্বিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে। অথচ জ্বিনেরা জানে যে, তাদেরকেও শাস্তির জন্যে উপস্থিত করা হবে।‘ফেরেশতারা আল্লাহর কন্যা' মুশরিকদের এই দাবীর পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর (রাঃ) প্রশ্ন করেনঃ “তাহলে তাদের মাতা কারা?” উত্তরে তারা বলেঃ “জ্বিন প্রধানদের কন্যারা।” অথচ অবস্থা এই যে, স্বয়ং জ্বিনেরা জানে এবং বিশ্বাস করে যে, যারা এই রূপ বলে, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে। তাদের মধ্যে আল্লাহর কতক শত্রু এমনই চরম পরিচয় দেয় যে, শয়তানকে তারা আল্লাহর ভাই বলে থাকে। (নাউযুবিল্লাহি মিন যালিকা) আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে নিরাপদে রাখুন! তারা যা বলে আল্লাহ তা থেকে পবিত্র ও বহু ঊর্ধে রয়েছেন। পরে যে ইসতিসনা বা স্বতন্ত্র করা। হয়েছে তা হলো ইসতিসনা মুনকাতি এবং তা (আরবী)-এর সাথে করা হয়েছে। কিন্তু এ অবস্থায় (আরবী) ক্রিয়া পদটির সর্বনামে সমগ্র মানব জাতিকে বুঝাবে। এতে ঐ সব লোককে পৃথক করা হবে, যারা সত্যের অনুগত এবং সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান রাখে। ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এই ইসতিসনা হচ্ছে (আরবী)-এর জন্যে অর্থাৎ তাদের সকলকেই আযাবে পতিত হতে হবে, কিন্তু তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। এ উক্তিটির ব্যাপারে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। এসব ব্যাপারে আল্লাহই সবচেয়ে ভাল জানেন।
আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের নিকটবর্তী। অতএব, তাঁর দরজায় অনুমতি সূচক কড়া নাড়াবো। সব খেয়াল পরিত্যাগ করে সামান্যতম দৃষ্টি রাখব ওই সমস্ত সাহাবীদের বর্ণনার দিকে যারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তাতে যেন আমরাই তাঁকে দেখছি এবং যেন তাঁর কর্ম তৎপরতা মুবারক জীবন্ত হয়ে ফুটে উঠে।
আল-বারা ইবনে আজেব [রা] হতে বর্ণিত তিনি বলেন:
«كان النبي - صلى الله عليه وسلم - أحسن الناس وجهًا، وأحسنهم خلقًا، ليس بالطويل البائن، ولا بالقصير».
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চেহারা ও সর্বোত্তম শারীরিক কাঠামোর অধিকারী ছিলেন, তিনি অতি লম্বা ছিলেন না বা খাটোও ছিলেন না। [বুখারী, হাদিস: ৩৫৪৯, মুসলিম, হাদিস: ২৩৩৭]
তিনি আরও বর্ণনা করেন:
«كان النبي - صلى الله عليه وسلم - مربوعًا بعيد ما بين المنكبين، له شعر يبلغ شحمة أذنيه، رأيته في حلة حمراء لم أر شيئًا قط أحسن منه».
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন, তাঁর চুল ছিল কানের লতি পর্যন্ত, আমি তাঁকে লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছি, তাঁর চেয়ে সুন্দর কোন কিছু আর কখনও দেখিনি। [বুখারী, হাদিস: ৩৫৫১, মুসলিম হাদিস: ২৩৩৭ ]
আবু ইসহাক আস-সুবাইয়ি বলেন:
«سأل رجل البراء بن عازب: أكان وجه رسول الله - صلى الله عليه وسلم - مثل السيف؟ قال: لا بل مثل القمر».
এক ব্যক্তি বারা বিন আযেব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলোয়ারের ন্যায় ছিল? তিনি উত্তর দিলেন, না, বরং চাঁদের ন্যায় ছিল।[বুখারী, হাদিস: ৩৫৫২ ]
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
«ما مسست بيدي ديباجًا ولا حريرًا، ولا شيئًا ألين من كف رسول الله - صلى الله عليه وسلم -، ولا شممت رائحة أطيب من ريح رسول الله - صلى الله عليه وسلم - ».
আমি রেশম কাপড় ও অন্যান্য জিনিস ধরে দেখেছি, কিন্তু কোন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মোলায়েম বা নরম ছিল না, এবং রাসূলের শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোন ঘ্রাণ আমি কখনো পাইনি।[বুখারী, হাদিসি: ৩৫৬১ মুসলিম, হাদিস: ২৩৩০ ]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণাবলীর মধ্যে একটি হল লজ্জা। এমনকি এ সম্পর্কে আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন:
كان - صلى الله عليه وسلم - أشد حياء من العذراء في خدرها، فإذا رأى شيئًا يكرهه عرفناه في وجهه».
অন্ত:পুরে পর্দায় থাকা বালিকার চেয়েও তিনি বেশী লজ্জা করতেন। তবে তিনি যদি কোন কিছু অপছন্দ করতেন তা আমরা তার মুখমণ্ডল থেকেই বুঝতে পারতাম।[বুখারী, হাদিস: ৩৫৬২ ]
এ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় দৈহিক ও চারিত্রিক গুণাবলীর সংক্ষিপ্ত বর্ণনা। আর আল্লাহ তা‘আলা তাঁর দৈহিক ও চারিত্রিক উভয় প্রকারের আদর্শকে পরিপূর্ণ করেছিলেন।
ইতি পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর কতিপয় গুণাবলী অবলোকন করলাম। এবার আমরা তাঁর কথা-বার্তা সম্পর্কে অবগত হব, তিনি কি ভাবে কোন ভঙ্গিতে কথা বলতেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলার পূর্বে আমরা তার কথার কিছু বর্ণনা শুনব।
আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
«ما كان رسول الله - صلى الله عليه وسلم - يسرد سردكم هذا، ولكنه كان يتكلم بكلام بين، فصل، يحفظه من جلس إليه»
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মত এমন তাড়াতাড়ি কথা বলতেন না, এক নাগাড়ে কথা বলে যেতেন না। বরং তিনি স্পষ্ট ও ধীর স্থিরভাবে কথা বলতেন, তার বৈঠকে যারা উপস্থিত থাকত, সবাই তার কথাগুলি মুখস্থ করে ফেলত।[তিরমিযি, হাদিস: ৩৬৩৯ ]
তাঁর কথা-বার্তা ছিল অতি সহজ ও নরম। তিনি চাইতেন যে, তাঁর কথা যেন বোধগম্য হয় এবং শ্রোতারা বুঝতে পারে। তার উম্মতের প্রতি এত খেয়াল ছিল যে, তারা কে কতটুকু বুঝতে সক্ষম সে শ্রেণী ভেদ বিবেচনা করে কথা বলতেন, শ্রোতাদের বুঝ শক্তির ব্যবধানের প্রতি লক্ষ্য করে কথা বলতেন, সবাই যাতে বুঝতে পারে তার প্রতি লক্ষ্য রেখে কথা বলতেন। একথা এটাই প্রমাণ করে যে, তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, উদারতা ও প্রশস্ত হৃদয়ের প্রতি লক্ষ্য করুন, তার কথাকে বুঝার জন্য একটি কথাকে তিনি বারবার- পুনরায়- বলতেন।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
«كان رسول الله - صلى الله عليه وسلم - يعيد الكلمة ثلاثًا لتعقل عنه»
কথাকে ভালভাবে বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কথাকে তিন বার করে পুনরাবৃত্তি করতেন।[বুখারী, হাদিস: ৯৪, ৯৫, ৬২৪৪ ]
আমাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে, এখন আমরা মুসলিম উম্মাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ীর ভিতর অবস্থান নিয়েছি, ভাল করে সব কিছু অবলোকন করার জন্য।
এখন আমাদের সামনে সাহাবায়ে কিরাম তাঁর বাড়ীর বিছানা, আসবাব পত্র ও অন্যান্য জিনিসপত্র সম্পর্কে অবহিত করবেন।
আমরা সাধারণত জানি যে, কারো ঘর ও কক্ষের দিকে তাকানো বাঞ্ছনীয় নয়, তবে আদর্শ শিক্ষার জন্য এ সম্মানিত ঘরের কিছু আমরা অবলোকন করব। এ ঘর যার ভিত্তি তো বিনয় এবং মূলধন হল ঈমান, আপনি কি দেখছেন না যে, এ ঘরের দেয়ালে কোন প্রকার জীবের ছবি নেই, যা আজকের দিনে অনেক লোক লটকিয়ে থাকে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন:
«لا تدخل الملائكة بيتًا فيه كلب ولا تصاوير»،
“যে বাড়ীতে কোন প্রকার জীবের ছবি ও কুকুর থাকে সে বাড়ীতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না”।[বুখারী, হাদিস: ৫৯৪৯ ]
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছুর দিকে দৃষ্টি নিক্ষেপ করুন।
সাবেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন:
أخرج إلينا أنس بن مالك قدح خشب، غليظًا مضببًا بحديد فقال: يا ثابت هذا قدح رسول الله - صلى الله عليه وسلم -. وكان - صلى الله عليه وسلم - يشرب فيه الماء والنبيذ والعسل واللبن.
“একদা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে লোহার পাত দিয়ে বাঁধাই করা কাঠের তৈরি এক পাত্র নিয়ে উপস্থিত হয়ে বললেন: হে সাবেত! এ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পাত্র”। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাত্রে পানি, খেজুর সরবত, মধু ও দুধ পান করতেন[তিরমিযী ]।
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
«أن رسول الله - صلى الله عليه وسلم - كان يتنفس في الشراب ثلاثًا». يعني: يتنفس خارج الإناء.
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় পাত্রের বাইরে তিনবার শাস ফেলতেন”।[বুখারী, হাদিস: ৬৫৩১ মুসলিম, হাদিসি: ২০২৮ ]
ونهى عليه الصلاة والسلام «أن يتنفس في الإناء أو ينفخ فيه».
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় পাত্রের ভিতর শাস ফেলতে ও ফু দিতে নিষেধ করেন।[তিরমিযী, হাদিস: ১৯০৭ ]
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লৌহ-বর্মটি জিহাদের ময়দানে, যুদ্ধাভিযান ও অন্যান্য কঠিন মূহুর্তে ব্যবহার করতেন তা হয়তো বর্তমানে তার ঘরে নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ‘সা’ জবের বিনিময় এক ইয়াহুদীর নিকট সেটি বন্ধক রেখেছিলেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন:
ومات الرسول - صلى الله عليه وسلم - والدرع عند اليهودي.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু বরণ করেন তখন তার লৌহ-বর্মটি ইয়াহুদীর নিকট বন্দক ছিল।[বুখারী ও মুসলিম ]
উজ্জ্বল দৃষ্টি ও উদার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটি অনুধাবন করুন তিনি বলেন,
«طوبى لمن هدي إلى الإسلام، وكان عيشه كفافًا وقنع»،
“সৌভাগ্য তো ইসলামের পথে হিদায়েত প্রাপ্তদের জন্য, এমতাবস্থায় তার জীবনোপকরণও যথেষ্ট ও তুষ্টি পূর্ণ”।[তিরমিযী, হাদিস: ২৩৪৯ ]
আরও একটি মহান হাদিসের দিকে কর্ণপাত করুন, যাতে তিনি বলেন:
«من أصبح آمنًا في سربه معافى في جسده، عنده قوت يومه، فكأنما حيزت له الدنيا بحذافيرها».
“যে ব্যক্তি স্বীয় গোত্রে নিরাপদে বসবাস করেছে, শারীরিক ভাবেও সে সুস্থ ও তার নিকট রয়েছে সে দিনটির পরিপূর্ণ খাবার, তাহলে লোকটি এমন যেন, সারা দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্যও তার মুঠোই রয়েছে”।[তিরমিযী, হাদিস: ২৩৪৬ ]