88
Mecca
The Surah takes its name from the alphabetic letter Suad with which it begins.
As will be explained below, according to some traditions this Surah was sent down in the period when the Holy Prophet had started calling the people openly to Islam in Makkah, and this had caused great alarm among the chiefs of the Quraish. If this be true, its period of revelation would be about the 4th year of the Prophethood. According to some other traditions, it was sent down after Hadrat Umar's embracing Islam, and this happened, as is well known, after the migration to Habash. Another chain of the traditions shows that the event which occasioned the revelation of this Surah took place during the last illness of Abu Talib. If this be correct, the period of its revelation would be the 10th or 11th year of the Prophethood
38:71
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى خَـٰلِقٌۢ بَشَرًۭا مِّن طِينٍۢ ٧١
[So mention] when your Lord said to the angels, "Indeed, I am going to create a human being from clay.
— Saheeh International
স্মরণ কর, তোমার রাব্ব মালাইকা/ফেরেশতাদেরকে বলেছিলেনঃ আমি মানুষ সৃষ্টি করছি কর্দম হতে।
— Sheikh Mujibur Rahman
38:72
فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَـٰجِدِينَ ٧٢
So when I have proportioned him and breathed into him of My [created] soul,[1] then fall down to him in prostration."
— Saheeh International
[1]- See footnote to 15:29.
যখন আমি ওকে সুষম করব এবং ওতে আমার সৃষ্টি রূহ সঞ্চার করব তখন তোমরা ওর প্রতি সাজদাহবনত হও।
— Sheikh Mujibur Rahman
38:73
فَسَجَدَ ٱلْمَلَـٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ ٧٣
So the angels prostrated - all of them entirely,
— Saheeh International
তখন মালাইকা/ফেরেশতারা সবাই সাজদাহবনত হল –
— Sheikh Mujibur Rahman
38:74
إِلَّآ إِبْلِيسَ ٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَـٰفِرِينَ ٧٤
Except Iblees;[1] he was arrogant and became among the disbelievers.
— Saheeh International
[1]- See footnote to 2:34.
শুধু ইবলীস ব্যতীত; সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল।
— Sheikh Mujibur Rahman
38:75
قَالَ يَـٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ ٧٥
[Allāh] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands?[1] Were you arrogant [then], or were you [already] among the haughty?"
— Saheeh International
[1]- See footnote to 2:19.
তিনি বললেনঃ হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সাজদাহবনত হতে তোকে কিসে বাধা দিল? তুই কি ঔদ্ধত্য প্রকাশ করলি, নাকি তুই উচ্চ মর্যাদাসম্পন্ন?
— Sheikh Mujibur Rahman
38:76
قَالَ أَنَا۠ خَيْرٌۭ مِّنْهُ ۖ خَلَقْتَنِى مِن نَّارٍۢ وَخَلَقْتَهُۥ مِن طِينٍۢ ٧٦
He said, "I am better than him. You created me from fire and created him from clay."
— Saheeh International
সে বললঃ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে।
— Sheikh Mujibur Rahman
38:77
قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌۭ ٧٧
[Allāh] said, "Then get out of it [i.e., Paradise], for indeed, you are expelled.
— Saheeh International
তিনি বললেনঃ তুই এখান হতে বের হয়ে যা, নিশ্চয়ই তুই বিতাড়িত।
— Sheikh Mujibur Rahman
38:78
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِىٓ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ ٧٨
And indeed, upon you is My curse until the Day of Recompense."
— Saheeh International
এবং তোর উপর আমার লা’নত স্থায়ী হবে, কর্মফল দিন পর্যন্ত।
— Sheikh Mujibur Rahman
38:79
قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ٧٩
He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."
— Saheeh International
সে বললঃ হে আমার রাব্ব! আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিন পর্যন্ত।
— Sheikh Mujibur Rahman
38:80
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ ٨٠
[Allāh] said, "So indeed, you are of those reprieved
— Saheeh International
তিনি বললেনঃ তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলি –
— Sheikh Mujibur Rahman
38:81
إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ ٨١
Until the Day of the time well-known."
— Saheeh International
অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।
— Sheikh Mujibur Rahman
38:82
قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ ٨٢
[Iblees] said, "By Your might, I will surely mislead them all
— Saheeh International
সে বললঃ আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব।
— Sheikh Mujibur Rahman
38:83
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ ٨٣
Except, among them, Your chosen servants."
— Saheeh International
তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়।
— Sheikh Mujibur Rahman
38:84
قَالَ فَٱلْحَقُّ وَٱلْحَقَّ أَقُولُ ٨٤
[Allāh] said, "The truth [is My oath], and the truth I say -
— Saheeh International
তিনি বললেনঃ তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি –
— Sheikh Mujibur Rahman
38:85
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ ٨٥
[That] I will surely fill Hell with you and those of them that follow you all together."
— Saheeh International
তোর দ্বারা ও তোর অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই।
— Sheikh Mujibur Rahman
Allah mentions this story in Surat Al-Baqarah, at the beginning of Surat Al-A`raf, in Surat Al-Hijr, Al-Isra', Al-Kahf and here. Before creating Adam, peace be upon him, Allah told the angels that He was going to create a human being from sounding clay of altered smooth black mud. He told them that when He finished creating and forming him, they were to prostrate to him as a sign of honor and respect, and out of obedience to the command of Allah, may He be exalted. All of the angels obeyed this command except for Iblis, who was not one of them. He was one of the Jinn, and his nature betrayed him at his time of greatest need. He refused to prostrate to Adam, and he disputed with his Lord about him, claiming that he was better than Adam, because he was created from fire while Adam was created from clay, and fire was better than clay, or so he said. He made a mistake by doing this, and he went against the command of Allah, thus committing the sin of disbelief. So Allah exiled him, humiliated him, and cast him out of His mercy and His sacred Presence, and called him "Iblis" symbolizing that he had Ablasa min Ar-Rahmah (despaired of mercy) -- that there was no hope for him of mercy. He cast him down from the heavens, disgraced and rejected, to the earth. Iblis asked Allah to give him a reprieve until the Day of Resurrection, so the Forbearing One, Who does not hasten to punish those who disobey Him, gave him a reprieve. When he knew that he was safe from destruction until the Day of Resurrection, he rebelled and transgressed.
فَبِعِزَّتِكَ لأغْوِيَنَّهُمْ أَجْمَعِينَإِلاَّ عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
(Iblis said: "By Your might, then I will surely mislead them all, except Your true servants amongst them.") This is like the Ayat:
أَرَءَيْتَكَ هَـذَا الَّذِى كَرَّمْتَ عَلَىَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَـمَةِ لأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إَلاَّ قَلِيلاً
(Iblis said: "See this one whom You have honored above me, if You give me respite until the Day of Resurrection, I will surely seize and mislead his offspring all but a few!") (17:62). These few are the ones who are excepted in another Ayah, which is:
إِنَّ عِبَادِى لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَـنٌ وَكَفَى بِرَبِّكَ وَكِيلاً
(Verily, My servants -- you have no authority over them. And All-Sufficient is your Lord as a Guardian.) (17:65)
قَالَ فَالْحَقُّ وَالْحَقَّ أَقُولُ
لاّمْلاّنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
((Allah) said: "The truth is -- and the truth I say that I will fill Hell with you and those of them (mankind) that follow you, together.") Some of them, including Mujahid, read this as meaning, "I am the Truth and the truth I say." According to another report narrated from Mujahid, it means, "The truth is from Me and I speak the truth." Others, such as As-Suddi, interpreted it as being an oath sworn by Allah. This Ayah is like the Ayat:
وَلَـكِنْ حَقَّ الْقَوْلُ مِنْى لاّمْلأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
(but the Word from Me took effect, that I will fill Hell with Jinn and mankind together.) (32:13), and
قَالَ اذْهَبْ فَمَن تَبِعَكَ مِنْهُمْ فَإِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَاءً مَّوفُورًا
((Allah) said: "Go, and whosoever of them follows you, surely, Hell will be the recompense of you (all) - an ample recompense.) (17:63).
এ ঘটনাটি সূরায়ে বাকারা, সূরায়ে আ'রাফ, সূরায়ে হিজ্বর, সূরায়ে সুবহান, সূরায়ে কাহাফ এবং সূরায়ে সোয়াদে বর্ণিত হয়েছে। হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করার পূর্বে আল্লাহ্ ফেরেশতাদেরকে নিজের ইচ্ছার কথা বলেন যে, তিনি মাটি দ্বারা আদম (আঃ)-কে সৃষ্টি করবেন। তিনি তাদেরকে এ কথাও বললেন যে, যখন তিনি আদম (আঃ)-কে সৃষ্টি করবেন তখন যেন তারা তাকে সিজদা করেন, যাতে আল্লাহর আদেশ পালনের সাথে সাথে আদম (আঃ)-এরও আভিজাত্য প্রকাশ পায়। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর আদেশ পালন করেন। কিন্তু ইবলীস এ আদেশ পালনে বিরত থাকে। সে ফেরেশতাদের শ্রেণীভুক্ত ছিল না। বরং সে ছিল জ্বিনদের অন্তর্ভুক্ত। তার প্রকৃতিগত অশ্লীলতা এবং স্বভাবগত ঔদ্ধত্যপনা প্রকাশ পেয়ে গেল। মহান আল্লাহ্ তাকে প্রশ্ন করলেনঃ “হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সিজদাবনত হতে। তোমাকে কিসে বাধা দিলো? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন?” সে উত্তরে বললোঃ “আমি তার চেয়ে শ্রেষ্ঠ। কেননা, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। সুতরাং মর্যাদার দিক দিয়ে আমি তার চেয়ে বহুগুণে উচ্চ।” ঐ পাপী শয়তান হযরত আদিম (আঃ)-কে বুঝতে ভুল করলো এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলো। আল্লাহ্ তা'আলা তাকে বললেন:“তুমি এখান হতে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। তুমি আমার রহমত হতে দূর হয়ে গেলে। তোমার উপর আমার লা'নত কর্মফল দিবস পর্যন্ত স্থায়ী হবে।” সে বললোঃ “হে আমার প্রতিপালক! আমাকে আপনি পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।” মহান ও সহনশীল আল্লাহ্, যিনি স্বীয় মাখলুককে তাদের পাপের কারণে তাড়াতাড়ি পাকড়াও করেন না, ইবলীসের এ প্রার্থনাও কবুল করলেন এবং তিনি তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলেন। অতঃপর সে বললোঃ “আপনার ক্ষমতার শপথ! আমি আদম (আঃ)-এর সমস্ত সন্তানকে পথভ্রষ্ট করবো, তবে তাদেরকে নয় যারা তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দা।”
যেমন আল্লাহ্ তা'আলা অন্য আয়াতে ইবলীসের উক্তি উদ্ধৃত করেছেনঃ (আরবী) অর্থাৎ “তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন, কেন? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরদেরকে কর্তৃত্ত্বাধীন করে ফেলবো।” (১৭:৬২) এই স্বতন্ত্ৰকৃতদের কথা আল্লাহ্ তা'আলা অন্য আয়াতে বলেনঃ (আরবী) অর্থাৎ “আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট।” (১৭:৬৫)(আরবী) এখানে (আরবী) শব্দকে মুজাহিদ (রঃ) পেশ দিয়ে পড়েছেন এবং ব্যাখ্যায় তিনি বলেছেন যে, এর অর্থ হলোঃ “আমি স্বয়ং সত্য এবং আমার কথাও সত্য হয়ে থাকে।” হযরত মুজাহিদ (রঃ) হতেই আর একটি রিওয়াইয়াতে রয়েছে যে, এর অর্থ হলোঃ “সত্য আমার পক্ষ হতে হয় এবং আমি সত্যই বলে থাকি।” অন্যেরা (আরবী) শব্দ দুটোকেই যবর দিয়ে পড়ে থাকেন। সুদ্দী (রঃ) বলেন যে, এটা হলো কসম, যার দ্বারা আল্লাহ কসম খেয়েছেন। আমি (ইবনে কাসীর রঃ) বলি যে, এ আয়াতটি আল্লাহ তা'আলার নিম্নের উক্তির মতঃ (আরবী) অর্থাৎ “কিন্তু আমার এ কথা অবশ্যই সত্যঃ আমি নিশ্চয়ই জ্বিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো।” (৩২:১৩) আর এক জায়গায় মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ (আরবী) অর্থাৎ “আল্লাহ বললেনঃ যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই তোমাদের সকলের শাস্তি- পূর্ণ শাস্তি।” (১৭:৬৩)।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়াটাই ছিল সম্মানের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে প্রতিবেশীর মহা অবস্থান বিরাজ করত। তিনি বলেন:
«مازال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه».
জিব্রিল [আলাইহিস সালাম] আমাকে সর্বদায় প্রতিবেশী সম্পর্কে অসিয়ত করতেন এমন কি আমি এ আশঙ্কা করতাম যে, হয়তো তাকে তাঁর উত্তরাধিকার করে দিবে। [বুখারী, ৬০১৪; মুসলিম, হাদিস: ২৬২৫ ]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে এ বলে অসিয়াত করেছেন:
«يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك»
হে আবু জার! তুমি যখন গোশ পাকাবে তাতে ঝোল একটু বাড়িয়ে দাও ও প্রতিবেশীর খোঁজ নাও। [মুসলিম, হাদিস: ২৬২৫ ]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে সতর্ক করে বলেন:
«لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه»
যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম, হাদিস: ৪৬ ]
প্রতিবেশীর জন্য সৌভাগ্য যার সম্পর্কে তিনি বলেন:
«من كان يؤمن بالله واليوم الآخر، فليحسن إلى جاره»
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করে। [মুসলিম, হাদিস: ৪৭ ]
মানুষের উপর অনেক অধিকার রয়েছে। তাতে রয়েছে: আল্লাহ তা‘আলার হক বা অধিকার, অপরদিকে রয়েছে পরিবারের হক বা অধিকার আর তৃতীয়তে রয়েছে স্বীয় আত্মার অধিকার, তারপরও রয়েছে বান্দাদের অনেক অধিকার। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে কিভাবে ভাগ করে দিনের প্রতিটি মূহুর্তকে কাজে লাগিয়েছেন?!
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন:
جاء ثلاثة رهط إلى بيوت النبي - صلى الله عليه وسلم - يسألون عن عبادته فلما أخبروا كأنهم تقالوها، وقالوا: أين نحن من النبي - صلى الله عليه وسلم - وقد غفر له ما تقدم من ذنبه وما تأخر، قال أحدهم: أما أنا فأصلي الليل أبدًا، وقال الآخر: وأنا أصوم الدهر ولا أفطر، وقال الآخر: وأنا أعتزل النساء فلا أتزوج أبدًا، فجاء رسول الله - صلى الله عليه وسلم - إليهم فقال: «أنتم الذين قلتم كذا وكذا؟ أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر، وأصلي وأرقد وأتزوج النساء، فمن رغب عن سنتي فليس مني».
একদা তিন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে তাঁর ইবাদাত সম্পর্কে জিজ্ঞাসা করে, সে সম্পর্কে অবহিত হওয়ার পর তারা তা অতি নগন্য মনে করল। তারা বলে উঠল, রাসূলের মর্যাদায় আমরা তো নগন্য, কেননা তাঁর জীবনের পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। তাদের মধ্য হতে এক ব্যক্তি বলল: আমি সারা রাত্রি ধরে সালাত আদায় করব। অন্যজন বলল: আমি সারা জীবন ধরে রোযা রাখব, কখনো ছাড়ব না। অন্যজন বলল: [আমি মহিলার ঝামেলা থেকে মুক্ত থাকব], আমি বিবাহ করব না। অত:পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এসে বললেন: তোমরাই এসব কথা-বার্তা বলেছিলে? আমি আল্লাহর শপথ করে বলছি: আমিই সর্বাপেক্ষা আল্লাহকে বেশী ভয় করে থাকি, তারপরও আমি মাঝে মধ্যে রোযা রাখি আবার মাঝে মধ্যে রোযা রাখি না, রাত্রির কিছু অংশ সালাত আদায় করি আবার কিছু অংশে ঘুমাই, আর আমি বিবাহ করেছি। ওহে! তোমরা জেনে রেখো! যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করল, সে আমার উম্মতের দলভুক্ত নয়। [বুখারী, হাদিস: ৫০৬৩; মুসলিম, হাদিস: ১৪০১ ]